বিএসজেএর নতুন কমিটি
বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (বিএসজেএ) সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এ টি এম সাইদুজ্জামান (কালের কণ্ঠ) ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রায়হান আল মুঘনি (ঢাকা ট্রিবিউন)। সহসভাপতি পদে অঘোর মণ্ডল (ফ্রিল্যান্স), তারেক মাহ্মুদ (প্রথম আলো) ও জুনায়েদ হোসেন (একুশে টিভি) এবং যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এস এম সুমন (বৈশাখী টিভি)।
এ ছাড়া অর্থ সম্পাদক পদে আনিসুর রহমান (ডেইলি স্টার) ও নির্বাহী সদস্য পদে দিলু খন্দকার (চ্যানেল ২৪), রাকিবুল হাসান (মাছরাঙা টিভি), সাঈদ মো. পিতু (দি ইনডিপেনডেন্ট), মো. ইসাম (ক্রিকইনফো), আরিফুল ইসলাম (বিডিনিউজ ২৪ডটকম) এবং মিনহাজ উদ্দিন খান (ঢাকা ট্রিবিউন) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। কাল পঞ্চদশ দ্বিবার্ষিক সাধারণ সভা শেষে সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন বিএসজেএর সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক জাতীয় ক্রিকেট কোচ জালাল আহমেদ চৌধুরী।