বিএসজেএর নতুন কমিটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাসসের সৈয়দ মো. মামুনকে সভাপতি ও চ্যানেল আইয়ের সাইদুর রহমানকে (শামীম) সাধারণ সম্পাদক করে বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিএসজেএ) ১৩ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। কাল অ্যাসোসিয়েশনের কার্যালয়ে দ্বিবার্ষিক সাধারণ সভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সবাই। কমিটির অন্যরা হলেন সহসভাপতি দিলু খন্দকার (এটিএন নিউজ), আরিফুর রহমান (সকালের খবর) ও সাইদুজ্জামান (কালের কণ্ঠ), যুগ্ম সম্পাদক জুনায়েদ হোসেন (একুশে টেলিভিশন), অর্থ সম্পাদক রায়হান আল মুঘনি (ডেইলি সান), নির্বাহী সদস্য অজয় বড়ুয়া (সংবাদ), মোশাররফ হোসেন (বাসস), মাহবুব আলম খান (সময় টেলিভিশন), তারেক মাহমুদ (প্রথম আলো), রঞ্জন সেন (এটিএন নিউজ) ও রাকিবুল হাসান (মাছরাঙা টেলিভিশন)।