বিএসজেএর নতুন কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (বিএসজেএ) চতুর্দশ দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে কাল। সভাপতি নির্বাচিত হয়েছেন কালের কণ্ঠ-এর বিশেষ সংবাদদাতা মো. সাইদুজ্জামান। বাকি ১২টি পদের সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি আরিফুর রহমান বাবু (সকালের খবর), তারেক মাহমুদ (প্রথম আলো) ও জুনায়েদ হোসেন (একুশে টেলিভিশন), সাধারণ সম্পাদক সৈয়দ সাইদুর রহমান শামীম (চ্যানেল আই), যুগ্ম সম্পাদক রায়হান আল মুঘনি (ডেইলি সান), আনিছুর রহমান (ডেইলি স্টার), নির্বাহী সদস্য অঘোর মণ্ডল (এটিএন নিউজ), মাহাবুব আলম খান (এটিএন নিউজ), জাহিদুর রহমান চৌধুরী ( মাছরাঙা টেলিভিশন), এস এম সুমন (বৈশাখী টেলিভিশন), আব্দুল্লাহ হীরা (চ্যানেল নাইন) ও আহমেদ রাকিব (চ্যানেল ২৪)। বিজ্ঞপ্তি।