বিএসজেএর বর্ষসেরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমকালো এক অনুষ্ঠানে ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত চার বছরের নির্বাচিত বর্ষসেরা ক্রীড়াব্যক্তিত্ব ও পৃষ্ঠপোষকদের কাল সম্মানিত করেছে বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিএসজেএ)। ২০০৯ ও ২০১১ সালের বর্ষসেরা ক্রীড়াবিদ সাকিব আল হাসান। ২০১০ সালের বর্ষসেরা হয়েছেন গলফার সিদ্দিকুর রহমান, ২০১২ সালের সেরা মুশফিকুর রহিম। বিশেষ সম্মাননা পুরস্কার পেয়েছেন সাবেক বাঁহাতি স্পিনার রামচাঁদ গোয়ালা। ক্রিকেটার তামিম ইকবালের মা নুসরাত ইকবাল খান পেয়েছেন সেরা অভিভাবকের পুরস্কার। গতকাল ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামসংলগ্ন আইভি রহমান সুইমিংপুল কমপ্লেক্সে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার।