বিএসপিএর ক্রীড়া পুরস্কার
৩০ জানুয়ারি এক অনুষ্ঠানে ২০১৫ ও ২০১৬ সালের ক্রীড়া পুরস্কার তুলে দেবে বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি (বিএসপিএ)। সংগঠনের পক্ষ থেকে গতকাল এক সংবাদ সম্মেলনে এই দুই বছরের বর্ষসেরা বাদে বাকি পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়েছে।
২০১৫ সালের বর্ষসেরা হিসেবে মনোনয়ন পেয়েছেন ক্রিকেটার মাহমুদউল্লাহ, সৌম্য সরকার ও মোস্তাফিজুর রহমান। ২০১৬-এর বর্ষসেরার মনোনয়ন পেয়েছেন সাঁতারু মাহফুজা খাতুন শিলা, ক্রিকেটার তামিম ইকবাল ও হকি খেলোয়াড় আশরাফুল ইসলাম।
২০১৫ সালের পুরস্কার পাচ্ছেন ক্রিকেটে মাহমুদউল্লাহ, দাবায় ফাহাদ রহমান, আর্চারিতে তামিমুল ইসলাম, উদীয়মান সারোয়ার জামান নিপু (ফুটবল), সংগঠক ইউসুফ আলী, বর্ষসেরা কোচ গোলাম জিলানী (ফুটবল), পৃষ্ঠপোষক ম্যাক্স গ্রুপ ও বিশেষ সম্মাননা আমিনুল হক মনি।
২০১৬ সালে পুরস্কৃত হচ্ছেন ক্রিকেটে তামিম ইকবাল, ভারোত্তোলনে মাবিয়া আক্তার সীমান্ত, হকিতে আশরাফুল ইসলাম, শুটিংয়ে শাকিল আহমেদ, ভলিবলে সাঈদ আল জাবির, উদীয়মান মেহেদী হাসান মিরাজ, উদীয়মান নারী কৃষ্ণা রানী সরকার, কোচ গোলাম রব্বানী (ফুটবল), সংগঠক রুহুল আমিন তরফদার, সংস্থা বাংলাদেশ নৌবাহিনী।