বিএসপিএর পপুলার চয়েস অ্যাওয়ার্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন বছরের শুরুতেই দেওয়া হবে কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড। ক্রীড়াক্ষেত্রে বাংলাদেশের সবচেয়ে পুরোনো এই পুরস্কারে গত বছরই যোগ হয়েছে পপুলার চয়েস অ্যাওয়ার্ড, যেখানে সাধারণ ভোটে নির্বাচিত হন সেরা খেলোয়াড়। এবার দুটি ধাপে হবে নির্বাচন-প্রক্রিয়া। ফেসবুকে চাইলে ভোট দিতে পারবেন এই লিঙ্কে: www.facebook.com/Kool.GetNoticed অথবা বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতির ওয়েবসাইট www.bspa.com.bd-এ। সর্বসাধারণের মতামতের ভিত্তিতে সেরা পাঁচ খেলোয়াড় বাছাই করে দ্বিতীয় দফায় নির্বাচিত হবে সেরা খেলোয়াড়।