বিওএ নির্বাচনের তফসিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) নির্বাচনের তফসিল চূড়ান্ত হয়েছে। ২৯ নভেম্বর নির্বাচন সামনে রেখে গতকাল ঘোষিত তফসিল অনুযায়ী খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে আজ। আপত্তি ১৩ নভেম্বর, শুনানি ও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৪ নভেম্বর। মনোনয়নপত্র বিলি ১৫, ১৮ ও ১৯ নভেম্বর, মনোনয়নপত্র জমা ২১ নভেম্বর। পরদিন বাছাই, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ২৫ নভেম্বর, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ২৬ নভেম্বর।