প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুসজ্জিত ভবন, চারদিকে কড়া নিরাপত্তা। তার পরও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) ভবনে চুরি! তিনতলার একটি কক্ষ থেকে প্রায় আট লাখ টাকা ও এক হাজার ২০০ ডলারও খোয়া গেছে। এশিয়ান বিচ গেমসগামী খেলোয়াড়দের জন্যই এই টাকা নাকি রাখা হয়েছিল। পল্টন থানায় চুরির মামলা করেছে বিওএ। পুলিশি তদন্তও চলছে। বিওএর কোষাধ্যক্ষ কাজী রাজীব উদ্দিনের ধারণা, ‘সম্ভবত ছুটির দিনেই এই কাণ্ড হয়েছে।’ কিন্তু ছুটির দিনেও তো প্রহরী থাকে, চুরিটা কীভাবে হলো? বাইরের চোরের তো জানার কথা নয় কোন কক্ষে কোথায় টাকা আছে। তাহলে কি সরষের মধ্যেই ভূত! বিওএরই কারও কাণ্ড কিনা এটি, সেই প্রশ্ন তাই উঠতেই পারে।