বিওএর নতুন সভাপতি নির্বাচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) নতুন সভাপতি হয়েছেন সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক। গত পরশু তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ৩১ জানুয়ারি তাঁর হাতে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব তুলে দেবেন সদ্য বিদায়ী সভাপতি জেনারেল (অব.) ইকবাল করিম ভূইয়া। ২০১২ সালের নভেম্বরে বিওএর দায়িত্ব নেন ইকবাল করিম ভূঁইয়া। তিনি সেনাবাহিনী থেকে অবসরে যান গত জুনে। নিয়ম অনুসারে নতুন সেনাবাহিনী-প্রধানের তখনই দায়িত্ব নেওয়ার কথা ছিল। কিন্তু আসন্ন এসএ গেমসের ক্যাম্পের প্রস্তুতির কথা বিবেচনা করে বিওএর কার্যনির্বাহী পরিষদ তাঁকে আরও কিছুদিন দায়িত্ব পালনের অনুরোধ করেন। এরই মধ্যে নতুন সভাপতি নির্বাচনের প্রক্রিয়াও শেষ হয়ে যায়। অবশেষে কাল প্রজ্ঞাপন জারি করা হয়েছে নতুন নির্বাচিত সভাপতির নামে। এবার শুধু নতুন সভাপতির দায়িত্ব বুঝে নেওয়ার পালা।