বিওএর নির্বাচন ৮ এপ্রিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চূড়ান্ত হয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) নির্বাচনের ভোট গ্রহণের দিন। ৮ এপ্রিল হবে এই নির্বাচন। সব ফেডারেশন ও সংস্থার কাউন্সিলরদের নাম এরই মধ্যে বিওএর হাতে পৌঁছেছে। নির্বাচন কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামছুর রহমান।