বিওএর নির্বাচনে উপেক্ষিত হারুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের নির্বাচন ৮ এপ্রিল। এই নির্বাচনকে সামনে রেখে কাউন্সিলর তালিকা চূড়ান্ত হয়েছে গতকাল। ৮৪ জনের এই তালিকায় না থাকলেও একটি নাম নিয়ে চলছে আলোচনা। নামটি বাংলাদেশের ক্রীড়াঙ্গনে অতিপরিচিত, ক্ষমতাসীন বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক, ৪৫ বছরের অভিজ্ঞ সংগঠক হারুনুর রশিদ।
বিওএর বিদায়ী কমিটির সহসভাপতি হারুন এবারের নির্বাচনে কাউন্সিলর হতে চেয়েছিলেন বাফুফে থেকে। দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থার সদস্য তিনি। ছিলেন এই সংস্থার সাধারণ সম্পাদকও। কিন্তু বাফুফেতে ‘কাউন্সিলরশিপ লড়াইয়ে’ শেষ পর্যন্ত জয়ী সহসভাপতি বাদল রায় ও সদস্য শওকত আলী খান জাহাঙ্গীর। তবু হারুনের সুযোগ ছিল ক্রীড়া মন্ত্রণালয়, জাতীয় ক্রীড়া পরিষদ, বিওএর পৃষ্ঠপোষক হিসেবে ক্রীড়া প্রতিমন্ত্রীর কোটা থেকে কাউন্সিলর হওয়ার। কিন্তু কোনো জায়গা থেকেই সুখবর শোনেননি। তাঁর ঘনিষ্ঠজনেরা জানিয়েছেন, কারও কারও বিরোধিতার কারণে শেষ পর্যন্ত কাউন্সিলর হতে পারেননি আবাহনীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক।