বিওএর সদস্য পদে নির্বাচন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) কার্যনির্বাহী কমিটির সদস্য আবদুল আওয়াল মজনুর মৃত্যুর পর ওই শূন্য পদের নির্বাচন হয়েছে কাল। এতে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। আর সর্বোচ্চ ৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন রোইং ফেডারেশনের সহসভাপতি খোরশেদ আলম। নিকটতম প্রার্থী হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর ১৪ ভোট পেয়েছেন।