বিকেএসপি অ্যালামনাই নতুন কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্রছাত্রীদের সংগঠন, অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব বিকেএসপির (অ্যাব) নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সভাপতি মনোনীত হয়েছেন সাবেক হকি খেলোয়াড় নুরুর রহমান দুর্বার, সাধারণ সম্পাদক সাবেক ফুটবলার রফিকুল ইসলাম সিদ্দিকী। নাঈমুর রহমান (দুর্জয়) মনোনীত হয়েছেন প্রধান উপদেষ্টা। উপদেষ্টা কমিটিতে আছেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, জাতীয় হকি কোচ মামুনুর রশিদ ও জাতীয় ক্রিকেট দলের সাবেক সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। নতুন কমিটির ব্যবস্থাপনায় আসছে ২৩ জানুয়ারি আয়োজন করা হবে পুনর্মিলনী। বিজ্ঞপ্তি।