বিকেএসপি চ্যাম্পিয়ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিল্লিতে অনূর্ধ্ব-১৪ সুব্রত কাপে চ্যাম্পিয়ন হয়েই দেশে ফিরছে বিকেএসপি। কাল ফাইনালে চণ্ডীগড়ের বিপক্ষে জয়টা এসেছে টাইব্রেকারে ৪-২ গোলে। আম্বেদকর স্টেডিয়ামে নির্ধারিত ৫০ মিনিট ও অতিরিক্ত ১৫ মিনিটে কোনো গোল হয়নি।
সেমিফাইনালেও আফগানিস্তান অনূর্ধ্ব-১৪ দলকে টাইব্রেকারে হারিয়েছিল বিকেএসপি। এর আগে গ্রুপ পর্বে তিন জয় আর এক ড্রয়ে উঠে আসে কোয়ার্টার ফাইনালে। একই টুর্নামেন্টে মেয়েদের বিভাগে আগামীকাল প্রথম ম্যাচে বিকেএসসি খেলবে মহারাষ্ট্রের সঙ্গে।