বিকেএসপি চ্যাম্পিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ট্যান্ডার্ড চার্টার্ড ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৬ ক্রিকেটে ঢাকা মহানগর অঞ্চলে চ্যাম্পিয়ন হয়েছে বিকেএসপি। কাল ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামের ফাইনালে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলকে ৫৪ রানে হারিয়েছে তারা। ৪৮.১ ওভারে বিকেএসপির করা ১৮৯ রানের জবাবে ৪৪.১ ওভারে ১৩৫ রানে অলআউট হয়েছে উইলস লিটল ফ্লাওয়ার। বিকেএসপির কামরান আমিন সর্বোচ্চ ৪৬ রান করেছে।