বিকেএসপিতে উৎসব ২৫ এপ্রিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) ২৫ বছর পূর্তি হয়েছে ১৪ এপ্রিল। দীর্ঘ এই যাত্রাকে স্মরণীয় করে রাখতে ২৫ এপ্রিল আয়োজন করা হয়েছে এক অনুষ্ঠানের। বিকেএসপির প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন অ্যালামনাই অ্যাসোসিয়েশন এটির আয়োজক। ২৫ এপ্রিল দিনটাকে তারা ‘সেলিব্রেশন ডে’ নাম দিয়েছে। সিলভার জুবলির অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে বিকেএসপির প্রাক্তন সব শিক্ষার্থী ও কর্মকর্তাদের।