বিকেএসপিতে মিলনমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) ২৫ বছর পূর্তি উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে কাল। প্রাক্তন-বর্তমান ছাত্রছাত্রী, শিক্ষক-প্রশিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে মিলনমেলায় পরিণত হয়েছে বিকেএসপির ক্যাম্পাস।রজতজয়ন্তী উৎসবের উদ্বোধন করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। উপস্থিত ছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এম এম সালেহীন প্রমুখ।্ররজতজয়ন্তী উপলক্ষে ১০টি ক্রীড়া বিভাগের মোট ২০ জন প্রাক্তন ছাত্রকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।