বিকেএসপিতে শুরু হচ্ছে শেষ পর্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারা হচ্ছে সৌভাগ্যবান ১২ ফুটবলার? ম্যানচেস্টার ইউনাইটেডে যাওয়ার স্বপ্নে বিভোর ২০০ জন খুদে ফুটবলার থেকে সেরা ১২ জনকে বাছাই করার একেবারে শেষ ধাপে এয়ারটেল রাইজিং স্টারস। বিভাগীয় পর্যায়ের সেরা এই ২০০ জনকে নিয়ে বিকেএসপিতে শুরু হচ্ছে শেষ পর্ব। আজ খেলোয়াড়দের রিপোর্টিং সাভারের শেখ হাসিনা যুব উন্নয়ন কেন্দ্রে। আগামীকাল বিকেএসপিতে হবে আটটি বিভাগীয় (ঢাকা বিভাগের দুটি দল) চ্যাম্পিয়ন দল নিয়ে নকআউট টুর্নামেন্ট। এ দিনই চূড়ান্তভাবে খেলোয়াড় বাছাই করতে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ঢাকা চলে আসবেন কোচরা। পরশু শুক্রবার ফাইনালে ওঠা দুটি দল বঙ্গবন্ধু স্টেডিয়ামে নামবে চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে। তবে এখান থেকে একটি বিভাগীয় দলকে চ্যাম্পিয়ন হিসেবে পাওয়া গেলেও সেরা ১২ জন বাছাই করা হবে ২০০ জন থেকেই। সেই ১২ জনের নাম ঘোষণা করা হবে রোববার। আগামী ১৭ নভেম্বর ইংল্যান্ডে যাবে এই ১২ ফুটবলার। বিশ্বের বিভিন্ন দেশে চলমান এই ফুটবল-উৎসবে বাংলাদেশের আয়োজনে সহযোগী হিসেবে আছে প্রথম আলো।