বয়সভিত্তিক ও ৩২তম জাতীয় সিনিয়র জিমন্যাস্টিকসের দ্বিতীয় দিনটি ছিল বিকেএসপির। জাতীয় ক্রীড়া পরিষদ জিমনেসিয়ামে কাল হওয়া ১৩টি ইভেন্টের ১০টিরই সোনা জিতেছে বিকেএসপি। এর মধ্যে ৭টি সোনার পদক উঠেছে ঢাকা বিকেএসপির অ্যাথলেটদের গলায়, বাকি ৩টি গেছে দিনাজপুর বিকেএসপিতে।ভল্টিং টেবিলের অনূর্ধ্ব-১১ বছর বয়সী বালকদের বিভাগে ঢাকা বিকেএসপির রাফি, অনূর্ধ্ব-১৫ বছর বিভাগে জুবায়ের, বালিকা অনূর্ধ্ব-১০ বছরে মেহেরুন নেসা, অনূর্ধ্ব-১৪ বছরে দিনাজপুর বিকেএসপির নূর আক্তার বানু, অনূর্ধ্ব-৭ বছরে বালক বিভাগে বান্দরবানের সত্য জন ও অনূর্ধ্ব-৯ বছরে কোয়ান্টাম ফাউন্ডেশনের অংহারি রিচাক চ্যাম্পিয়ন হয়েছে। অনূর্ধ্ব-১৫ প্যারালাল বারে ঢাকা বিকেএসপির তারেক, হরাইজন্টাল বারে শিশির ইসলাম সোনা জিতেছে। বালিকা অনূর্ধ্ব-১০ বছরে ফ্লোরে চ্যাম্পিয়ন ঢাকা বিকেএসপির সোনিয়া, অনূর্ধ্ব-১৪ বছরে বাংলাদেশ আনসারের সেনোরা আক্তার। বালিকা অনূর্ধ্ব-১৪ বছরে ব্যালেন্স বিমে চ্যাম্পিয়ন বিকেএসপির নূর আক্তার বানু ও অনূর্ধ্ব-১০ বছরে সেরা ঢাকা বিকেএসপির সোনিয়া আক্তার। বালিকা অনূর্ধ্ব-১৪-এর আনইভেন বারে চ্যাম্পিয়ন দিনাজপুর বিকেএসপির নার্গিস আক্তার। আজ প্রতিযোগিতার শেষ দিন।