বিকেএসপির টেবিলে টিটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সারা বছর লিগ আর কয়েকটা টুর্নামেন্ট খেলার পর খেলোয়াড়েরা অনেকটা অলস সময়ই কাটান। ফাঁকা সময়গুলোয় দেশের বিভিন্ন জেলা এবং বিকেএসপিতে টিটি টুর্নামেন্টের আয়োজন করেছে টিটি ফেডারেশন। এর নাম দেওয়া হয়েছে ফ্রেন্ডশিপ টেস্ট টিটি চ্যাম্পিয়নশিপ। খুলনা বিকেএসপিতে দুই দিনব্যাপী হলো পাঁচ ম্যাচের এমন এক প্রতিযোগিতা। গত মার্চে খুলনায় প্রথমবারের মতো টিটি অন্তর্ভুক্ত হলেও এবারই হলো খেলা। এতে দলগত বিভাগে আরমানিটোলাকে ৩-২ গেমে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বিকেএসপি। এককে চ্যাম্পিয়ন বিকেএসপির স্বাধীন।