বিকেএসপির পুনর্মিলনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) ২৫ বছর পূর্তি উপলক্ষে আগামী পরশু প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করেছে প্রতিষ্ঠানটি। সেখানেই বিকেএসপির খেলোয়াড়দের পুরস্কার দেওয়া হবে। খেলাধুলায় বিশেষ অবদানের জন্য এই পুরস্কার পাচ্ছেন ক্রিকেটে নাঈমুর রহমান, সাকিব আল হাসান, আবদুর রাজ্জাক, ফুটবলে হাসান আল মামুন, মাসুদ রানা, জাহিদ হাসান এমিলি, জিমন্যাস্টিকসে আমির আলী, হকিতে মামুনুর রশিদ, রাসেল খান বাপ্পী, রাসেল মাহমুদ জিমি, শ্যুটিংয়ে আসিফ হোসেন খান, শারমিন আক্তার, সাঁতারে শাজাহান আলী রনি, বক্সিংয়ে আবদুর রহিম, বাস্কেটবলে মিঠুন বিশ্বাস, অ্যাথলেটিকসে বিমল চন্দ্র তরফদার, ফৌজিয়া হুদা জুঁই, টেনিসে ওয়ালিউল্লাহ জিলান ও পৃথুল মণ্ডল। ওয়েবসাইট।