বিকেএসপির বিদায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিল্লির সুব্রত কাপে অনূর্ধ্ব-১৪ ছেলেদের বিভাগে চ্যাম্পিয়ন হয়ে ফিরেছে বিকেএসপি। কিন্তু একই টুর্নামেন্টে অনূর্ধ্ব-১৭ মেয়েদের বিভাগে শেষ আটে থেমে গেছে দলটি। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে কাল বিকেএসপিকে ৩-১ গোলে হারিয়েছে হরিয়ানা অনূর্ধ্ব-১৭ দল। গ্রুপ পর্বে বিকেএসপি ১১-০ গোলে মহারাষ্ট্র, ৪-১ গোলে চণ্ডীগড় ও ২-০ গোলে তেলেঙ্গানাকে হারিয়ে গ্রুপ সেরা হয়ে ওঠে শেষ আটে। এ বছরই মেয়েদের ফুটবলে যাত্রা করেছে বিকেএসপি এবং এটি তাদের প্রথম বিদেশ সফর।