বিক্রি হচ্ছেন ফ্যালকাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৫০ ম্যাচে ৩৬ গোল। অ্যাটলেটিকোর হয়ে প্রথম মৌসুমেই রাদামেল ফ্যালকাওয়ের দুর্দান্ত পারফরম্যান্স চেলসির আক্ষেপ বাড়িয়ে দিয়েছিল বহুগুণ। পোর্তো থেকে শুধু আন্দ্রে ভিলাস-বোয়াস নন, রোমান আব্রামোভিচ কিনে আনতে চেয়েছিলেন শিকারি ‘ফ্যালকন’টিকেও। কিন্তু শেষ পর্যন্ত আব্রামোভিচকে টেক্কা মেরে চার কোটি ইউরোয় ফ্যালকাওকে কিনে নেয় অ্যাটলেটিকোই। পারফরম্যান্স বোনাস মিলিয়ে যে ট্রান্সফার ফির পরিমাণ আসলে চার কোটি ৭০ লাখ ইউরো। পোর্তোর ক্লাব ইতিহাসে এত বেশি দামে আর কখনোই কোনো খেলোয়াড় বিক্রি হয়নি।দামটা যে মোটেও বেশি কিছু নয়, ফ্যালকাও ধারাবাহিকভাবে গোল করে সেই প্রমাণ দিয়ে চলেছেন। এবার মৌসুমের শুরুতেই এক ডজন গোলও হয়ে গেছে তাঁর। ফলে চেলসি এবার ভালোমতো ছুটছে ফ্যালকাওয়ের পেছনে। সবচেয়ে বড় কথা, কলম্বিয়ান স্ট্রাইকারের বিধ্বংসী চেহারা আব্রামোভিচ খুব কাছ থেকে দেখেছেন। উয়েফা সুপার কাপে যখন তাঁর হ্যাটট্রিকে ইউরোপ চ্যাম্পিয়ন চেলসি হেরে গেল ৪-১ গোলে। অ্যাটলেটিকোকে সহজে বেচতে চাইবে না। তবে ফার্নান্দো তোরেস নামের কামানটি স্যাঁতসেঁতে হয়ে পড়ায় একজন স্ট্রাইকার ভীষণ জরুরি হয়ে পড়েছে চেলসির জন্য।সমস্যা হলো, টাকা কেবল আব্রামোভিচেরই নেই। ম্যানচেস্টার সিটির আরব মালিক বরং গত কয়েক বছরে রুশ ধনকুবেরকে জুয়ার টেবিলে হারিয়েই চলেছেন। তেভেজ-বালোতেল্লিদের অধারাবাহিকতা সিটিকেও প্রলুব্ধ করছে ফ্যালকাওকে কিনতে। ছেলেকে দেখার ‘ছল’ করে এর মধ্যে সিটি কোচ রবার্তো মানচিনি অ্যাটলেটিকোর গত লিগ ম্যাচটা গ্যালারিতে বসে দেখেছেন। ম্যাচে গোলও করেছেন ফ্যালকাও। শীতকালীন দলবদলের বাজারটা ‘গরম’ হওয়ার পূর্বাভাস মিলছে। ওয়েবসাইট। অ্যাটলেটিকো অবশ্যই চাইবে না ফ্যালকাওকে বেচতে। কিন্তু যদি ভালো দাম পাওয়া যায়, মাদ্রিদের ক্লাবটি আর না করতে পারবে না। স্পেনজুড়ে চলা অর্থনৈতিক মন্দায় অ্যাটলেটিকো নিজেও আছে ঋণের ফাঁদে। কিন্তু সেই ‘ভালো দাম’ মানে কত? কমপক্ষে ৬ কোটি ইউরো চায় অ্যাটলটিকো। ক্লাবের মহাব্যবস্থাপক জিল মারিন বলছেন, ‘ফ্যালকাওকে বেচে ৬ কোটি ইউরো পেলে ক্লাবের আর্থিক সমস্যার সমাধান হবে।’ তবে তিনি একটা পাদটীকাও জুড়ে দিয়েছেন, ‘যদিও আমি নিশ্চিত করে বলতে চাই, আগামী মৌসুমের শেষ পর্যন্ত ও আমাদের সঙ্গে থাকবে। শুধু সে নয়, কোচ চায় আমাদের সব খেলোয়াড়ই থাকুক।’মানে পরিষ্কার, চেলসি বা সিটিকে দর-কষাকষিতে নামতেই হচ্ছে। সে ক্ষেত্রে ফ্যালকাও হয়ে যেতে পারেন ফুটবল ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ ট্রান্সফার রেকর্ডের মালিক। ৯ কোটি ৩০ লাখ ইউরো দিয়ে যে বিশ্ব রেকর্ডটা এখন ক্রিস্টিয়ানো রোনালদোর দখলে। ৬ কোটি ৪৯ লাখ ইউরোতে এর পরই আছেন জিনেদিন জিদান।