বিক্রিবাট্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রক্ষণশীল অধিনায়ক কখনোই ছিলেন না মাইকেল ক্লার্ক। সবাইকে চমকে দিয়ে নিতেন আক্রমণাত্মক সিদ্ধান্ত। সেই ক্লার্ক যখন আত্মজীবনী লিখছেন, সবারই আগ্রহ থাকার কথা। কিন্তু ক্লার্কের মাই স্টোরি সে তুলনায় পাঠকপ্রিয়তা পায়নি, বেশ কমই বিকিয়েছে। ২৬ অক্টোবর প্রকাশিত হওয়ার পর মাত্র ১৩ হাজার কপি বিক্রি হয়েছে! অথচ ২০১৩ সালে রিকি পন্টিংয়ের আত্মজীবনী অ্যাট দ্য ক্লোজ অব প্লে বের হওয়ার কয়েক মাসের মধ্যেই ১ লাখের বেশি বিক্রি হয়েছিল! এর মানে এটা নয় যে পন্টিংয়ের চেয়ে ক্লার্কের জনপ্রিয়তা কম। ক্লার্কের সর্বনাশ করেছেন আসলে সতীর্থরা। এই এক বছরেই বই ছাপিয়েছেন মিচেল জনসন, ক্রিস রজার্স, ব্র্যাড হাডিন, এমনকি ডেনিস লিলিও। তাতেই বইয়ের কাটতিতে এমন ধস ক্লার্কের! সিডনি মর্নিং।