বিগ ব্যাশ খেলতে চান ওয়ার্ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই মৌসুম দাপটের সঙ্গে খেলেছেন আইপিএল। এবার অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টিও খেলতে চান শেন ওয়ার্ন। এ মৌসুমের টুর্নামেন্ট তো শুরু হয়েই গেছে। স্পিন কিংবদন্তি খেলতে চান ‘বিগ ব্যাশে’র আগামী টুর্নামেন্টে, ‘আইপিএলে রাজস্থান রয়্যালসের কোচ-অধিনায়ক হিসেবে আরও একটা বছর চুক্তি আছে আমার। আইপিএলটা আমি দারুণ উপভোগ করছি। শরীরটা আর মন ঠিক থাকলে খেলতে চাই আরও কয়েক বছর। আশা করি, ২০১১ বিগ ব্যাশ আমি খেলতে পারব।’ ওয়েবসাইট।