বিগ 'বি' এ রকমই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে ইডেন গার্ডেনের আয়োজনটা ছিল জাঁকালো। যেটির অংশ হিসেবে ভারতের জাতীয় সংগীত গাইতে আমন্ত্রণ জানানো হয়েছিল অমিতাভ বচ্চনকে। ভরাট কণ্ঠে ‘জনগণমন’ গেয়ে বিগ ‘বি’ সবাইকে উদ্বেলিত করলেও এ নিয়ে কিছু নেতিবাচক খবরও এসেছে সংবাদমাধ্যমে। জাতীয় সংগীত গাইতে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের কাছ থেকে নাকি ৪ কোটি রুপি নিয়েছেন অমিতাভ! এ নিয়ে দর্শক-সমর্থকদের সমালোচনার মুখে পড়ে গিয়েছিলেন এই মহাতারকা। কিন্তু সিএবি সবাইকে নিশ্চিত করেছে, সবই গুজব। এ অনুষ্ঠানের জন্য অমিতাভ একটি পয়সাও নেননি, উল্টো কলকাতা আসা-যাওয়ার প্লেনের ভাড়া ও হোটেলে থাকার খরচ সব নিজেই বহন করেছেন। আইএএনএস।


আরও পড়ুন: