বিচ ফুটবল দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ৮-১৪ অক্টোবর শ্রীলঙ্কার হাম্বানটোটায় প্রথম দক্ষিণ এশীয় বিচ গেমস। এতে অংশ নেওয়ার জন্য চূড়ান্ত হয়েছে বাংলাদেশ জাতীয় বিচ ফুটবল দল। ক্যাম্পে ডাক পাওয়া ১৪ ফুটবলারের মধ্যে বাদ পড়েছেন চারজন। অধিনায়কের নাম এখনো ঘোষণা করা হয়নি। বাংলাদেশ দল: বিপ্লব ভট্টাচার্য, নেহাল, রবিন, মামুন মিয়া, আরিফুল, ওয়ালি ফয়সাল, এনামুল, আবদুল বাতেন মজুমদার, রেজাউল করিম ও তৌহিদুল আলম।জাতীয় দলের লজ্জা: বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে কাল অনুশীলন ম্যাচে ৪-০ গোলে উড়িয়ে লজ্জা দিয়েছে অনূর্ধ্ব-১৯ দল। বিকেএসপিতে আয়োজিত ম্যাচে জাতীয় দলের খেলায় হতাশ কোচ নিকোলা ইলিয়েভস্কি। এর মাধ্যমে জাতীয় দল নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হচ্ছেন মেসিডোনিয়ান কোচ।