বিচ ফুটবলে চ্যাম্পিয়ন ব্রাদার্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিচ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে ব্রাদার্স মাস্টার্স। কক্সবাজার সমুদ্রসৈকতে পরশু ফাইনালে ব্রাদার্স মাস্টার্স ৪-১ গোলে হারিয়েছে রহমতগঞ্জ মাস্টার্সকে। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন মাসুদ রানা ও ম্যান অব দ্য টুর্নামেন্ট গোলরক্ষক আতিক। চ্যাম্পিয়ন দলকে ১ লাখ ও রানার্সআপ দলকে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়েছে।