বিচ ফুটবলে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ৮-১৪ অক্টোবর শ্রীলঙ্কায় হচ্ছে প্রথম দক্ষিণ এশিয়ান বিচ গেমস। হাম্বানটোটায় অনুষ্ঠেয় গেমসে বাংলাদেশ ফুটবল দল অংশ নেবে। বাংলাদেশের ফুটবলারদের বিচ ফুটবল খেলার অভিজ্ঞতা নেই।বাংলাদেশ দলে ১৪ জন খেলোয়াড় ডাকা হয়েছে। দু-তিনজন বাদে সবাই সর্বশেষ জাতীয় দলের খেলোয়াড়। নির্বাচিত খেলোয়াড়দের আগামীকাল বিকেল পাঁচটায় বাফুফে ভবনে ম্যানেজার হাসানুজ্জামান খান ও আবদুল কাইয়ুমের কাছে রিপোর্ট করতে বলা হয়েছে। বাফুফে চেষ্টা করছে যাওয়ার আগে ৫-৭ দিন কক্সবাজারে ক্যাম্পে করার জন্য। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন টাকা দিলে তবেই কক্সবাজার যাওয়া হবে। নইলে ঢাকার আশপাশে বিচ সকারের উপযোগী কোনো একটা বালুর মাঠে অনুশীলন হবে। ফাইভ-এ-সাইড খেলা। একাধিকবার কোনো খেলোয়াড়কে ওঠানো-নামানো যাবে। এক অর্ধে ১২ মিনিট করে খেলা। দলে ডাক পাওয়া অন্যতম খেলোয়াড় বিপ্লব ভট্টাচার্য বললেন, ‘আমি বিচ ফুটবলে খেলার ব্যাপারটা এখনই জানলাম। বিচ ফুটবল খেললে সাফের ক্যাম্পের জন্য ভালো হবে। বালুর মধ্যে খেলা, এতে খেলোয়াড়দের মাসলে শক্তি আসবে অনেক।’নির্বাচিত খেলোয়াড়: বিপ্লব ভট্টাচার্য (মুক্তিযোদ্ধা), জিয়াউর রহমান, মোহাম্মদ রবিন, মামুন মিয়া (আবাহনী), আরিফুল, ওয়ালি ফয়সাল, মামুনুল, এনামুল, আবদুল বাতেন মজুমদার, রেজাউল করিম, নাসিরুল ইসলাম, তৌহিদুল আলম (শেখ জামাল), তৌহিদুল আলম (ফেনী সকার) ও জুয়েল রানা (ফরাশগঞ্জ)।