বিচ ফুটবলে বাংলাদেশের অভিষেক আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালদ্বীপের বিপক্ষে ম্যাচ দিয়ে বিচ ফুটবলে আজ অভিষেক হবে বাংলাদেশের। শ্রীলঙ্কার হাম্বানটোটায় প্রথম এশিয়ান বিচ গেমস করে দিচ্ছে এই সুযোগ। গেমসের প্রথম দিন আজ। আগামীকাল বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক শ্রীলঙ্কা ও নেপাল। দুই দিনের গেমস ফুটবলে খেলছে চারটি দল।৩৬ মিনিটের ম্যাচ। ১২ মিনিট করে বিরতি। পাঁচজন খেলতে পারেন। তবে ১০ জনের স্কোয়াড থেকে যত ইচ্ছা পরিবর্তন করা যাবে। বাংলাদেশ কেমন করতে পারে, এটা নিয়ে সংশয় প্রকাশ করে গেছেন খোদ বাংলাদেশ অধিনায়ক বিপ্লব ভট্টাচার্য। বিচ ফুটবলে যে বাংলাদেশের কোনো অভিজ্ঞতা নেই। তবে সর্বোচ্চ চেষ্টাই করবেন বলে প্রতিশ্রুতি দিয়ে গেছেন বিপ্লব।