বিচ ফুটবলে সোনা জিতল বাংলাদেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথমবারের মতো বিচ ফুটবলে অংশ নিয়ে ইতিহাসই গড়ে ফেলল বাংলাদেশ। শ্রীলঙ্কার হাম্বানটোটায় কাল সোনা জিতেছে বিপ্লব, এনামুলরা। কাল শ্রীলঙ্কার বিপক্ষে ফাইনালে নির্ধারিত সময়ের খেলাটা ৯-৯ গোলে অমীমাংসিত ছিল। এরপর টাইব্রেকারে ১-০ গোলে জেতে বাংলাদেশ। ফুটবলে সোনা জয়ের দিনে বাংলাদেশ অবশ্য হতাশ করেছে সাঁতারে। পাঁচ কিলোমিটারের ম্যারাথন সাঁতারে ছয়জনের মধ্যে পঞ্চম হয়েছেন বাংলাদেশের পলাশ চৌধুরী। এই ইভেন্টে সোনা জিতেছেন ভারতের রোয়ার্ক। হতাশাজনক ফলাফল মহিলা কাবাডিতেও, গ্রুপ ম্যাচে শ্রীলঙ্কার কাছে বাংলাদেশ হেরেছে ৪০-৪৮ পয়েন্টে।