প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেল খাটতে হবে না এক দিনও। কিন্তু বিচার তো হলো। আর আট মাসের জেল, প্রতীকী হলেও শাস্তিটা কমও নয়। কাল স্পেনের এক আদালত আট মাসের জেল দিয়েছে বার্নার্ড টমিকের বাবা জন টমিককে। তবে এটাই যেহেতু স্পেনে জনের প্রথম অপরাধ এবং শাস্তিটাও দুই বছরের কম; তাই জেলও খাটতে হবে না। ঘটনাটা ৪ মের। অস্ট্রেলিয়ার টেনিস তারকা টমিক তখন মাদ্রিদ মাস্টার্সে খেলছিলেন। মাদ্রিদেরই এক হোটেলের বাইরে টমিকের ফরাসি অনুশীলনসঙ্গী টমাস দ্রুয়ের ওপর হামলে পড়েন বড় টমিক। নাক ভেঙে যায় দ্রুয়ের। জন অভিযোগ অস্বীকার করেও পার পেলেন না। এএফপি।