প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রিকেট ছেড়ে নাম লিখিয়েছেন ধারাভাষ্যে। এবার ভারতীয় টিভি রিয়েলিটি শো ‘এন্টারটেইনমেন্ট কে লিয়ে কুচ ভি কারেগার’-এ হয়ে
গেলেন বিচারকও। ওই অনুষ্ঠানে শোয়েব আখতার অতিথি বিচারক হয়েছেন বলিউড পরিচালক ফারাহ খান ও সুরকার অনু মালিকের
সঙ্গে। নীল জিনস, স্যুট পরা কেতাদুরস্ত পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার বেশ উচ্ছ্বসিত নতুন ভূমিকায়। আমেরিকান টিভি শো ‘থার্টি
সেকেন্ডস টু ফেম’ আদলে তৈরি করা ভারতীয় ওই টিভি শো মুক্তি পাবে আগামী ১২ মে। তবে কোন টিভিতে? শোয়েবের পর্বটিই বা
কবে? এসব এখনো অজানা। ওয়েবসাইট।