বিচিত্র সব আউট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরে গিয়ে নিজে বাঁচলেও আমলাকে বাঁচাতে পারলেন না ডুমিনি। পরশু চট্টগ্রামে নন স্ট্রাইকিং প্রান্তে থাকা ডুমিনির ব্যাটে লেগে ওঠা আমলার অদ্ভুত ক্যাচটি ধরতে ভুল করেননি বোলার অ্যান্ডারসন  ওয়েবসাইট
সরে গিয়ে নিজে বাঁচলেও আমলাকে বাঁচাতে পারলেন না ডুমিনি। পরশু চট্টগ্রামে নন স্ট্রাইকিং প্রান্তে থাকা ডুমিনির ব্যাটে লেগে ওঠা আমলার অদ্ভুত ক্যাচটি ধরতে ভুল করেননি বোলার অ্যান্ডারসন ওয়েবসাইট
সরে গিয়ে নিজে বাঁচলেও আমলাকে বাঁচাতে পারলেন না ডুমিনি। পরশু চট্টগ্রামে নন স্ট্রাইকিং প্রান্তে থাকা ডুমিনির ব্যাটে লেগে ওঠা আমলার অদ্ভুত ক্যাচটি ধরতে ভুল করেননি বোলার অ্যান্ডারসন  ওয়েবসাইট
সরে গিয়ে নিজে বাঁচলেও আমলাকে বাঁচাতে পারলেন না ডুমিনি। পরশু চট্টগ্রামে নন স্ট্রাইকিং প্রান্তে থাকা ডুমিনির ব্যাটে লেগে ওঠা আমলার অদ্ভুত ক্যাচটি ধরতে ভুল করেননি বোলার অ্যান্ডারসন ওয়েবসাইট

অদ্ভুতুড়ে আউট কম দেখেনি ক্রিকেট। ছক্কা মেরেও হিট উইকেট, উইকেটের ফাটলে ব্যাট আটকে রানআউট, ক্যাপ খুলে স্টাম্প নড়ে যাওয়া, বলে হাত লাগিয়ে আউট, ননস্ট্রাইকিং ব্যাটসম্যানের শরীরে লেগে ক্যাচ ওঠা, এমনি আরও অদ্ভূতভাবে আউট অনেকবারই হয়েছে ক্রিকেটে।
সেই তালিকায় পরশু যোগ হলো হাশিম আমলার নাম। দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানের জোরালো স্ট্রেইট ড্রাইভটা সোজা ধেয়ে যাচ্ছিল নন-স্ট্রাইকার ব্যাটসম্যান জেপি ডুমিনির দিকে। সরে দাঁড়ানোর চেষ্টা করে শরীর বাঁচাতে পারলেও ব্যাটটা আর সরাতে পারেননি ডুমিনি। ফলে তাঁর ব্যাটে লেগেই বলটা উঠে গেল ওপরে আর বোলার কোরি অ্যান্ডারসন অনেকটা সময় নিয়েই মুঠোবন্দী করলেন ক্যাচটা।
অদ্ভুতুড়ে আউটের ডালা থেকে বাছাই করা কিছু ঘটনা আবারও মনে করিয়ে দেওয়া হলো এখানে।

নন-স্ট্রাইকারের প্যাড
অ্যান্ড্রু সাইমন্ডস—মেলবোর্ন, ২০০৫-০৬
২০০৬-এর জানুয়ারিতে মেলবোর্নের ডকল্যান্ডে ওয়ানডেতে শ্রীলঙ্কান খণ্ডকালীন স্পিনার জেহান মুবারককে সর্বশক্তি দিয়েই পিটিয়েছিলেন অ্যান্ড্রু সাইমন্ডস। কিন্তু বলটা নন-স্ট্রাইকার মাইকেল ক্লার্কের প্যাডে লেগে দিক বদলে মিড উইকেটে জমে গেল তিলকরত্নে দিলশানের হাতে।
ফাটলে আটকা
কার্টলি অ্যামব্রোস—পার্থ, ১৯৯৬-৯৭
পার্থে সিরিজের শেষ টেস্টে শেন ওয়ার্নকে সুইপ করতে গিয়ে ব্যর্থ কার্টলি অ্যামব্রোস। প্যাডে লেগে অফসাইডে চলে যাওয়া বলটি কুড়িয়ে ওয়েস্ট ইন্ডিয়ান ফাস্ট বোলারকে রানআউট করে দিলেন উইকেটকিপার ইয়ান হিলি। টিভি রিপ্লে দেখাল, পিচের বড় এক ফাটলে ব্যাটটা আটকে না গেলে সহজেই ক্রিজে ফিরতে পারতেন অ্যামব্রোস।
বোল্ড, কিন্তু রানআউট
ডিন জোন্স, জর্জটাউন, ১৯৯০-৯১
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টটা বাঁচাতে লড়াই করতে থাকা অস্ট্রেলিয়ার রান ৩ উইকেটে ৬৭। এই সময়েই ক্রিজে এসে মাত্র ৩ রান যোগ করে কোর্টনি ওয়ালশের বলে বোল্ড জোন্স। নো বল, কিন্তু দর্শক শোরগোলে আম্পায়ারের ডাকটা কানে না যাওয়াতেই প্যাভিলিয়নে হাঁটা দেন জোন্স। বোর্ডারের চিৎকারটা কানে যখন গেল, অনেক দেরি হয়ে গেছে। ক্রিজে ফিরে আসার আগেই রানআউট!
ইনজির বাধা
ইনজামাম-উল-হক, পেশোয়ার, ২০০৫-০৬
হেলেদুলে দৌড়ানোর জন্য বিখ্যাত ইনজামাম-উল-হক ভারতের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে মিড অফে একটি বল ঠেলে দিয়ে কয়েক পা এগিয়ে আসেন। সুরেশ রায়না বলটা ধরে উইকেটের দিকে ছুড়ে দিতেই হুঁশ ফেরে ইনজির। বলটা স্টাম্পে যাওয়ার আগেই দারুণ এক ডিফেন্সিভ শট খেলে আটকে দিলেন বলটাকে। হতভম্ব ভারতীয়রা অবস্ট্রাকটিং দ্য ফিল্ডের আবেদন করা মাত্রই আউট
দিয়ে দিলেন আম্পায়ার সাইমন টফেল।
উইকেটে টুপি
জো সোলোমন, মেলবোর্ন ১৯৬০-৬১ ও অশোক মানকাড়, হেডিংলি, ১৯৭৪
অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজের ঐতিহাসিক টাই টেস্টের পরের ম্যাচে ফলোঅনে পড়া ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে তুলে ফেলেছে ৪০ রান। এর পরই রিচি বেনোর লেগ স্পিন খেলতে গিয়ে সোলোমনের টুপি খুলে পড়ল স্টাম্পে। আউট!
১৩ বছর পর। ইংল্যান্ড সফরে একবার মাত্রই দলে সুযোগ পেয়েছিলেন ভিনু মানকাড়ের ছেলে অশোক। ৪৩ রান করার পরই তাঁর দুর্ভাগ্য। ডাক করে ক্রিস ওল্ডের বাউন্সারটা এড়ালেও টুপিটা পড়ে ভেঙে গেল বেল।
ব্যাট ভেঙে আউট
অ্যান্ডি ডুকাট, হেডিংলি ১৯২১
ক্যারিয়ারে একটি মাত্র টেস্ট খেলা ইংল্যান্ডের অ্যান্ডি ডুকাট অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে যেভাবে আউট হয়েছিলেন, সেটিই তাঁকে স্মরণীয় করেছে। ফাস্ট বোলার টেড ম্যাকডোনাল্ডের বলটাকে কাভারে মারতে গিয়ে ভেঙে গেল ব্যাটের শোল্ডার। ফলে কাভারের বদলে বল আশ্রয় নিল স্লিপ ফিল্ডারের হাতে। ব্যাটের ভাঙা এক অংশ ভেঙে দেয় বেলও। তবে স্কোর কার্ডে লেখা হয়েছে ক্যাচ।
ছয় মেরে হিট উইকেট
রয় ফ্রেডেরিকস, লর্ডস, ১৯৭৫
প্রথম বিশ্বকাপের ফাইনাল। ডেনিস লিলির বাউন্সারে হুক করে ফাইন লেগের ওপর দিয়ে ছক্কা মারলেন ওয়েস্ট ইন্ডিয়ান ওপেনার ফ্রেডেরিকস। কিন্তু আম্পয়ার দিলেন আউট। ভারসাম্য হারিয়ে পড়ে গিয়ে যে ফ্রেডেরিকস উইকেট ভেঙে দিয়েছেন!
হতভম্ব ডি ভিলিয়ার্স
মিরপুর ২০০৮
এবি ডি ভিলিয়ার্স বিশ্বাসই করতে পারছিলেন না কী হয়েছে। মোহাম্মদ আশরাফুলের বলটা দুবার বাউন্স করেছিল ব্যাটসম্যানের কাছে যাওয়ার আগে। হতচকিত ডি ভিলিয়ার্স পুল করতে গিয়ে আকাশে উঠিয়ে দিলেন বলটাকে। ফিরতি ক্যাচ নিলেন আশরাফুল! ওয়েবসাইট অবলম্বনে।