বিচিত্রিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেলা ছাড়ার পর ক্রিকেটারদের অনেকেই পেশা হিসেবে বেছে নেন আম্পায়ারিং। জর্জ কুলটহার্ড ও জর্জ ম্যাকশেন ছিলেন ব্যতিক্রম। অস্ট্রেলিয়ার এই দুই জর্জই আগে আম্পায়ারিং করেছেন, এর পর হয়েছে তাঁদের টেস্ট অভিষেক। ১৮৭৮-৭৯ মৌসুমের অস্ট্রেলিয়া-ইংল্যান্ড মেলবোর্ন টেস্টে আম্পায়ারিং করা কুলটহার্ডের টেস্ট অভিষেক ১৮৮১-৮২ মৌসুমে। ১৮৮৪-৮৫ অ্যাশেজের সিডনি টেস্টে আম্পায়ারের দায়িত্ব পালন করা ম্যাকশেনের অভিষেক ওই সিরিজেরই পঞ্চম ম্যাচে।