বিচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে বিচ্ছেদ হয়ে গেল তাঁদের। না, প্রেমিক গ্রিগর দিমিত্রভের সঙ্গে নয়। মারিয়া শারাপোভা পরশু সম্পর্কের ছেদ টেনে দিয়েছেন কোচ টমাস হগস্টেডের সঙ্গে। সেই ২০১০ সাল থেকে এই সুইডিশ কোচের সঙ্গে কাজ করে আসছিলেন। গত বছর এই হগস্টেডকে নিয়েই ফ্রেঞ্চ ওপেন জিতে ক্যারিয়ার স্লাম পূর্ণ করেন শারাপোভা। এবারও ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে উঠেছিলেন। কিন্তু হেরে যান উইম্বলডনের দ্বিতীয় রাউন্ডেই। উইম্বলডন-হতাশার দুই সপ্তাহের মধ্যেই ছেড়ে দিলেন এই কোচকে। সিদ্ধান্তটি নাকি হয়েছে পারস্পরিক সমঝোতার মাধ্যমেই। এএফপি