বিচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগদানের ঘোষণা দিয়েই নববর্ষ উদ্যাপন করেছিলেন ররি ম্যাকইলরয় ও ক্যারোলিন ওজনিয়াকি। ২০১৪ সালেই বিয়ের পিঁড়িতে বসবেন গলফ ও টেনিসের সাবেক দুই এক নম্বর খেলোয়াড়—পরিকল্পনা ছিল এটাই। কিন্তু সব ভেস্তে গেল। কাল হঠাৎই খবর এল ভেঙে গেছে ম্যাকইলরয়-ওজনিয়াকির বাগদান! খবরটি নিজেই দিয়েছেন দুবারের মেজরজয়ী ম্যাকইলরয়। দোষটাও নিজের ঘাড়ে তুলে নিয়েছেন ২৫ বছর বয়সী এই তারকা, ‘সমস্যটা আমারই। এই সপ্তাহান্তে বিয়ের নিমন্ত্রণপত্র তৈরি করতে গিয়ে বুঝতে পারলাম বিয়ে-পরবর্তী সব দায়দায়িত্ব পালন করতে আমি প্রস্তুত নই।’ ওজনিয়াকিকে শুভকামনা জানিয়ে বছর আড়াইয়ের সম্পর্কের ইতি টেনেছেন ম্যাকইলরয়। ওয়েবসাইট।