বিচ্ছেদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনেক দিন একত্রে দেখা যায়নি তাঁদের। ছিলেন না শিরোনামেও। বলাবলিও শুরু হয়ে গিয়েছিল—তাহলে কি বিচ্ছেদ হয়ে গেল মারিয়া শারাপোভা-গ্রিগর দিমিত্রভের? যা আশঙ্কা করা হয়েছিল, ঘটল ঠিক তা-ই। ছাড়াছাড়ি হয়ে গেছে তাঁদের। গতকাল বুলগেরিয়ান দিমিত্রভ দেশটির সংবাদমাধ্যমকে লুকোচুরি না করেই জানিয়ে দিয়েছেন, ‘আমাদের পথ আলাদা হয়ে গেছে। একত্রে থাকার সময় আমরা অনেক সুন্দর মুহূর্তের সাক্ষী হয়েছি। জীবনে সে সুখী হোক এবং কোর্টে আরও তার সাফল্য আসুক আমি এটাই কামনা করি।’ শারাপোভার সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যাওয়ায় এখন টেনিসে আরও মনোযোগী হতে পারবেন বলে বিশ্বাস দিমিত্রভের, ‘আমি এখন পুরোপুরি খেলায় মনোযোগ দিতে পারব। অচিরেই ফলাফলও আসবে বলে আমি নিশ্চিত।’ দেখা যাক বিচ্ছেদটা দিমিত্রভের আশীর্বাদ হয় কি না! রয়টার্স।