প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুটি পথ আজ দুটি দিকে যাচ্ছে বেঁকে। কিন্তু কেন? এই নিয়ে চলছে বিস্তর গবেষণা। শেন ওয়ার্ন ও লিজ হার্লিকে দারুণ সুখী জুটি হিসেবেই তো জানত সবাই! দ্য সানকে কারণটি জানিয়েছে একটি সূত্র। আসলে দুজনের পথ দুই দিকে বেঁকে যাচ্ছে না, দুজন ছিলেন একটা পথের দুই পাশে। বাগদান হয়েছে দুই বছর, ওয়ার্নের মাঝেই নাকি সত্যিকারের মনের মানুষ খুঁজে পেয়েছিলেন হার্লি। তাই বিয়ের তারিখ ঠিক করতে বলছিলেন বেশ কিছুদিন ধরেই। কিন্তু বিয়ের ভাবনাই নেই ওয়ার্নের, ও পথে পা বাড়াতেই রাজি নন। ‘ভবিষ্যৎ মিসেস ওয়ার্ন’ তকমায় বিরক্ত হার্লি তাই বুকে পাষাণ বেঁধে ইতি টানতে যাচ্ছেন সম্পর্কের। ওয়েবসাইট।