প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুজনের দুটি পথ দুই দিকে বেঁকে গেছে আগেই। টাইগার উডস ও লিন্ডসে ভন সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ঘোষণা দিয়েই আলাদা হয়েছিলেন। অন্যকিছু নয়, দুজনের মধ্যে প্রাচীর তুলে দাঁড়িয়েছে ব্যস্ততা নামের বাধা। আজকাল অবশ্য এসব আকছারই হচ্ছে, পেশাদার ব্যস্ততা তো অনেকেরই বিচ্ছেদের কারণ। কিন্তু স্মৃতি তো আর চাইলেই মুছে ফেলা যায় না। ভন তাই উডসের সঙ্গে তিন বছরের স্মৃতিগুলো ভুলতে পারছেন না। এই স্কিয়ারের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, নিজের কাজ চালিয়ে গেলেও ভেতরে ভেতরে ভন নাকি একেবারেই মুষড়ে পড়েছেন। শত হলেও, ভালোবাসা তো একেবারে মরে যায়নি! ভনের সেই বন্ধু অবশ্য বলছেন, দুজনের মন-প্রাণ আবার এক ছাদের নিচে মিলতেও পারে। সে রকম সম্ভাবনা নাকি ভালোই আছে! মেইল অনলাইন।