বিজয় দিবস হ্যান্ডবল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুরুষ বিভাগে বিজিবি ও মহিলা বিভাগে বিজেএমসি চ্যাম্পিয়ন হয়েছে। পল্টন হ্যান্ডবল স্টেডিয়ামে ফাইনালে বিজিবি ২৮-২৫ গোলে পুলিশকে হারিয়েছে। মহিলা বিভাগের ফাইনালে বিজেএমসি ২৪-২০ গোলে হারিয়েছে বাংলাদেশ আনসারকে। পুরুষ বিভাগের সেরা খেলোয়াড় হয়েছেন বিজিবির ইমদাদুল এবং মহিলা বিভাগের সেরা বিজেএমসির শিরিনা।