বিজয় দিবসের খেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে কাল বিজয় দিবস হকির গ্রুপ-পর্বের খেলায় সেনাবাহিনী ৯-১ গোলে হারিয়েছে অ্যাজাক্স স্পোর্টিং ক্লাবকে। সেনাবাহিনীর মালেক ৫টি, মিলন ২টি, তরুণ ও রিপন করেছেন ১টি করে গোল।

এদিকে পল্টন হ্যান্ডবল স্টেডিয়ামে আজ দিনব্যাপী হবে বিজয় দিবস কুস্তি। প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন বাংলাদেশ আনসার, বাংলাদেশ পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের ৩৫ জন খেলোয়াড়।