বিজিবি-পুলিশ ফাইনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক জাতীয় কাবাডির ফাইনালে উঠেছে বিজিবি (সাবেক বিডিআর) ও বাংলাদেশ পুলিশ। পল্টন কাবাডি স্টেডিয়ামে কাল বিজিবি ৪২-২২ পয়েন্টে ঢাকা জেলাকে ও বাংলাদেশ পুলিশ ৩২-১৪ পয়েন্টে টাঙ্গাইল জেলাকে হারিয়েছে।রাজশাহীতে হকি: দ্বিতীয় বিভাগ হকি লিগের উদ্বোধনী ম্যাচে আকিব জাবেদের হ্যাটট্রিকে রবি উদ্দিন স্মৃতি সংসদ ৪-০ গোলে হারিয়েছে আলিফ স্পোর্টিং ক্লাবকে। অন্য গোলটি আজগরের। উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার এস এম রোকন উদ্দিন।—রাজশাহী অফিসবিভাগীয় কমিশনার ফুটবল: কালকের খেলায় চাঁপাইনবাবগঞ্জ জেলা ৫-১ গোলে হারিয়েছে পাবনাকে। অন্য ম্যাচে সিরাজগঞ্জ ২-১ গোলে হারিয়েছে জয়পুরহাটকে। সিরাজগঞ্জের পুলক ও মন্ত্রী গোল করেছেন।—নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জফরিদপুরে ক্রিকেট: প্রিমিয়ার ক্রিকেট লিগে কাল সবুজ সেনা ক্রিকেট ক্লাব (১৪৩/৩) ৭ উইকেটে হারিয়েছে ইডেন ক্লাবকে (১৪০)।—ফরিদপুর অফিস