বিজেএমসি জিতল বিতর্কিত গোলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচে গোল একটি। সেটি নিয়ে হলো বিতর্ক। তবে এই গোলটাই রহমতগঞ্জের বিপক্ষে তিন পয়েন্ট এনে দিয়েছে বিজেএমসিকে। রহমতগঞ্জের রাইট ব্যাক যেখানে দাঁড়ান, সেই জায়গা থেকে বিজেএমসির আবুল ফ্রি-কিক নিলেন। রহমতগঞ্জ খেলোয়াড়দের তোলা দেয়ালের ওপর দিয়ে বলটা গিয়ে পড়ল ওপরে উঠে যাওয়া বিজেএমসির ডিফেন্ডার ইকাঙ্গার পায়ে। বল বাতাসে থাকতেই আলতো টোকায় জালে জড়ান এই ক্যামেরুনিয়ান। এটা ৫৯ মিনিটের ঘটনা।রহমতগঞ্জ গোলটা মানতে চায়নি। অফসাইডের জোরালো দাবি তুলেছে। কর্মকর্তারা ছিলেন ক্ষুব্ধ। ম্যাচের পর কোচ মাহমুদুল হক এ নিয়ে গণমাধ্যমের সামনে এক হাত নিলেন রেফারিকে। দিলেন ক্ষোভের ঝাঁপি খুলে, ‘রেফারির রোষানলে পড়ে হারলাম। পরিষ্কার অফসাইড। অথচ গোল দিয়ে দেওয়া হলো। রেফারিরা আমাদের হারাতেই মাঠে নামে। এটা মেনে নেওয়া যায় না।’গোল-বিতর্কের এই ম্যাচের শেষ মিনিটে লাল কার্ড দেখেছেন বিজেএমসির সাইফুল। তার আগে দুর্ভাগ্যের শিকার হয়েছেন দলটির ডিফেন্ডার ও ভারপ্রাপ্ত অধিনায়ক শুভ্র। ম্যাচ ১৫ মিনিট এগোতেই একটা ব্যাক ভলি নিয়ে মাটিতে পড়ে যান। হাতে ব্যথা পান। মাঠ থেকেই তাঁকে নিয়ে যাওয়া হয় ইসলামী ব্যাংক হাসপাতালে। সেখানে হাতে অস্ত্রোপচার হয়েছে। রাতে বিজেএমসির ম্যানেজার ও শুভ্রর বড় ভাই আরিফ খান জয় জানিয়েছেন, শুভ্রর ডান হাতের কনুুইয়ের একটা হাড় ভেঙে গেছে এবং বাকি হাড়গুলো স্থানচ্যুত। এক দিন পর্যবেক্ষণে থাকতে হবে।এই জয়ে ৯ ম্যাচে বিজেএমসির পয়েন্ট হলো ১৬। লিগ টেবিলেতারা আছে তৃতীয় স্থানে। অন্যদিকে রহমতগঞ্জ নয় ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে সবার নিচে। অবনমন বাঁচানো কঠিন হয়ে পড়ছে রহমতগঞ্জের জন্য।অন্যকলাম