বিজেএমসিকে কারণ দর্শানোর নোটিশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত ৩০ মে টাঙ্গাইলে আবাহনীর বিপক্ষে ম্যাচ চলাকালীন বল আটকে রাখা, ম্যাচ শেষে রেফারিকে গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করা এবং নিজেদের ভেন্যুতে চরম দায়িত্বহীনতার পরিচয় দেওয়ার অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে বিজেএমসিকে। ক্লাবটির পরিচালক বরাবর চিঠি দিয়ে এই বিষয়ে সঠিক ব্যাখ্যা চেয়েছে পেশাদার লিগ কমিটি। ক্লাবের পরিচালককে জবাব দিতে হবে আজকের মধ্যে। বিজেএমসির খেলোয়াড়-কর্মকর্তাদের আচরণগত রেকর্ডে সন্তুষ্ট নয় লিগ কমিটি। এর আগেও একবার সতর্ক করে দেওয়া হয়েছিল বিজেএমসিকে। তবে এবার হয়তো বিজেএমসির কর্মকর্তাদের সামনে শাস্তিই অপেক্ষা করছে।