বিজেএমসির জয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতবারের ট্রেবলজয়ী শেখ রাসেল ক্রীড়া চক্র এবার ঘরোয়া ফুটবলে বিবর্ণ। প্রিমিয়ার ফুটবল লিগে কাল তারা নবম ম্যাচ হারল। এদিন বঙ্গবন্ধু স্টেডিয়ামে ইসমাইল বাঙ্গুরার জোড়া গোলে শেখ রাসেলকে হারিয়েছে বিজেএমসি (২-১)। রাসেলের হয়ে ব্যবধান কমান স্ট্রাইকার মিঠুর চৌধুরী। ২৫ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে শেখ রাসেল লিগ টেবিলের ছয়ে আছে। সাতে থাকা বিজেএমসির পয়েন্ট ২৭।