বিজেএমসির জয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিমিয়ার ফুটবল লিগে কাল বিজেএমসি ২-১ গোলে হারিয়েছে উত্তর বারিধারাকে। যদিও ম্যাচের প্রথম গোলটা করেছিল বারিধারাই, সেটি ছিল ২০ মিনিটে। কিন্তু বিরতির পরপরই জ্বলে উঠলেন বিজেএমসির দুই বিদেশি, তিন মিনিটের ঝড়ে দুই গোল করেন স্যামসন ও বাঙ্গুরা।
এই জয়ে ২২ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের সাতে বিজেএমসি। সমান ম্যাচে ১২ পয়েন্ট পাওয়া বারিধারা যথারীতি পয়েন্ট তালিকায় সবার নিচে (দশম)। অবনমন বাঁচাতে এ ম্যাচে জয়টা খুব দরকার ছিল বারিধারার।