বিজেএমসির টানা তিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় হ্যান্ডবলে হ্যাটট্রিক শিরোপা। বিজেএমসির মেয়েদের আনন্দটা এমন বাঁধভাঙাই তো হওয়ার কথা। কাল পল্টন হ্যান্ডবল স্টেডিয়ামে l প্রথম আলো
জাতীয় হ্যান্ডবলে হ্যাটট্রিক শিরোপা। বিজেএমসির মেয়েদের আনন্দটা এমন বাঁধভাঙাই তো হওয়ার কথা। কাল পল্টন হ্যান্ডবল স্টেডিয়ামে l প্রথম আলো

জাতীয় হ্যান্ডবলে পুরুষ বিভাগে একক প্রাধান্য যেমন বর্ডার গার্ড বাংলাদেশের, মহিলা বিভাগের রোল অব অনারে অবশ্য অমন একক প্রাধান্য নেই কারও। এই বিভাগে বিজেএমসি ও বাংলাদেশ আনসার শিরোপা ভাগাভাগি করে আসছিল এত দিন।

তবে সাম্প্রতিক বছরগুলোতে দাপট দেখাচ্ছে বিজেএমসি। কাল যেমন প্রবল প্রতিপক্ষ আনসারকে ২৭-৯ গোলে হারিয়ে জাতীয় প্রতিযোগিতায় টানা তৃতীয় শিরোপা জিতল এই দলটি। এটি তাদের দশম শিরোপা, আনসার জিতেছে ১৬ বার।

পল্টন হ্যান্ডবল স্টেডিয়ামে প্রতিযোগিতা শেষে আনন্দে মেতে ওঠেন বিজেএমসির মেয়েরা। জাতীয় দলের বেশির ভাগ খেলোয়াড়ই এই দলের। তাই শিরোপা জয়ের সম্ভাবনা বেশি ছিল বিজেএমসিরই। তবে ফাইনালে এত সহজে জিতবে ভাবেনি দলটি। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের হাত থেকে পুরস্কার নিয়ে সে কথাই বলছিলেন প্রতিযোগিতার সেরা খেলোয়াড় চ্যাম্পিয়ন দলের শিল্পী বেগম। তবে তাঁর চোখে শিরোপা জয়ের পথটা সহজও ছিল না,‌ ‘চ্যাম্পিয়ন হতে আমরা অনেক কষ্ট করেছি। সেটারই ফল পেয়েছি।’