বিজেএমসির প্রথম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিংস কাপ ফুটবল টুর্নামেন্টে খেলতে আজ ভুটানের উদ্দেশে ঢাকা ছাড়ছে প্রিমিয়ার লিগের দল বিজেএমসি। দেশের বাইরে এই প্রথম কোনো টুর্নামেন্টে অংশ নিচ্ছে দলটি। এর আগে ১৯৬০ সালে বিজেএমসি একবার মুলতানে ফুটবল খেলতে গিয়েছিল ইপিআইডিসি নামে। বিজেএমসির পরিচালক আরিফ খান (জয়) কাল সংবাদ সম্মেলনে বলছিলেন, ‘৫৩ বছর আগে একবার ইপিআইডিসি নামে পাকিস্তানের মুলতানে খেলে এসেছিল বিজেএমসি। এরপর এবারই প্রথম আবার ভুটান যাচ্ছি। বিদেশের মাটিতে প্রথম কোনো টুর্নামেন্টে খেলব ভেবে খুব ভালো লাগছে। ভুটানে আমরা আসলে বাংলাদেশেরই প্রতিনিধিত্ব করব।’

কিংস কাপে খেলতে যাওয়ার আগে জাতীয় দলের সঙ্গে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে বিজেএমসি। যদিও দুই ম্যাচে জিতেছিল জাতীয় দলই। তার পরও নিজেদের প্রস্তুতি নিয়ে খুশি অধিনায়ক অমিত খান (শুভ্র), ‘প্রস্তুতি ম্যাচের ফল যা-ই হোক না কেন, আমাদের লক্ষ্য সেমিফাইনাল।’ নিয়মিত গোলরক্ষক আমিনুল হককে ছাড়াই যেতে হচ্ছে তাদের। তার বদলে খেলবেন আরিফুজ্জামান হিমেল।  ২৩ জুলাই বিজেএমসির প্রথম প্রতিপক্ষ ভুটানের ক্লাব থিম্পু সিটি। ২৭ ও ২৯ জুলাই পরের ম্যাচ দুটি ভারতের ইউনাইটেড সিকিম ও নেপালের থ্রিস্টার ক্লাবের বিপক্ষে। বাংলাদেশের আরেকটি দল আরামবাগও অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে।