বিজেএমসির বার্ষিক ক্রীড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজেএমসির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় দলগত চ্যাম্পিয়ন ঢাকা অঞ্চল। দুই দিনব্যাপী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা ছাড়াও চট্টগ্রাম ও খুলনা অঞ্চলের ৩৫০ জন প্রতিযোগী ৫০টি ইভেন্টে অংশগ্রহণ করেন। ৫ ফেব্রুয়ারি ডেমরার করিম জুট মিলস মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন স্থানীয় সাংসদ মোহাম্মদ হাবিবুর রহমান মোল্লা। পরশু প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক বিজেএমসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হুমায়ুন খালেদ ছাড়াও বিজেএমসির পরিচালকমণ্ডলী, সচিব, প্রকল্পপ্রধানরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।